শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে নতুন এসিল্যান্ড সাইফুল ইসলাম সাইফ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবার প্রত্যাশায় স্থানীয়রা হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার শ্রীবরদী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সজীব আকন্দ ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী সাদ্দাম হোসেন। শ্রীবরদীতে ১৬ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, জরিমানা গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আমিনুল ইসলাম পিন্টুর বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী আস সোফফাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত

শ্রীবরদী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সজীব আকন্দ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীবরদী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সজীব আকন্দ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
আসন্ন ৬নং শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন মোঃ নবী হোসাইন (সজীব আকন্দ)। তিনি শ্রীবরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শ্রীবরদী সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক শ্রীবরদী সদর ইউনিয়ন ছাত্রদল এবং মামদামারী দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এম.এ. ও কামিল ডিগ্রিধারী।
চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী সজীব আকন্দ ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ অব্যাহত রেখেছেন। তিনি নির্বাচিত হলে শ্রীবরদী সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সজীব আকন্দ বলেন, তিনি জনগণের পাশে থেকে এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করতে চান। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি ভূমিকা রাখতে চান।
তিনি আরও বলেন, সমাজ ও তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি কাজ করতে আগ্রহী।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সজীব আকন্দ শ্রীবরদী সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর