সিংগাবরুনা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা
মিজানুর রহমান,
শেরপুর জেলা প্রতিনিধি :
একটি আদর্শ সমাজ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার ১নং সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন মো. মাসুদ রানা। সঠিক নেতৃত্ব, সততা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুদ রানা বলেন, “একটি আদর্শ সমাজ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে প্রয়োজন সঠিক নেতৃত্ব ও সততা। আমি আপনাদের এলাকার সন্তান। বড় কোনো প্রতিশ্রুতি দিতে আসিনি, বরং আপনাদের সুখে-দুঃখে আজীবন পাশে থাকার অঙ্গীকার নিয়ে আপনাদের সামনে এসেছি।”