মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

গ্যাস সরবরাহ পেলে নাটোরে আরও একটি শিল্পপার্ক স্থাপন করবে প্রাণ-আরএফএল গ্রুপ

রিপোর্টারের নাম / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ মার্চ, ২০২৪



নাটোর প্রতিনিধি :
‘গ্যাস সরবরাহ পেলে নাটোরে আরও একটি শিল্পপার্ক স্থাপন করবে প্রাণ-আরএফএল গ্রুপ। তার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর সাথে প্রাণ এর চেয়ারম্যানের এ বিষয়ে আলোচনা হয়েছে। যদি গ্যাস সরবরাহ পাওয়া যায় তাহলে প্রাণ সহ আরো অনেক প্রতিষ্ঠান চালু করতে আগ্রহী হবে।

এর ফলে নতুন করে নাটোরের অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং নাটোরের আর্থ সামাজিক আবস্থার উন্নয়ন ঘটবে। বর্তমানে নাটোবে প্রাণের প্রায় ১৩ হাজার চুক্তিভিত্তিক কৃষক রয়েছে। সামনেই আরও ৫ হাজার চুক্তিভিত্তিক চাষী যুক্ত হবে।

বুধবার দুপুরে নাটোরের একডালায় প্রাণ এগ্রো লিমিটেড কারখানার দুই যুগ পূর্তি উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার হযরত আলী, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিন্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ বিভাগ) তৌহিদুজ্জামাসহ প্রতিষ্ঠানটির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। পরে প্রাণ এগ্রো লিমিডেটের বিভিন্ন কর্মকান্ডের ডকুমেন্টারী তুলে ধরাসহ স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর