রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সিরাজগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান উপ-নির্বাচন চেয়ারম্যান শুরু

নিজস্ব প্রতিবেদক / ১৯৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৯ মার্চ, ২০২৪


সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যানে পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে জেলার ৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার ৯টি ভোটকেন্দ্রের ১৮টি বুথে ইভিএমে (ইলেক্ট্রিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

এ উপ-নির্বাচনে ৬ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দের পর দুজন সরে দাঁড়ান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, শামীম তালুকদার লাবু (জীপগাড়ি), মুহা: শওকত আলী সেলিম (উড়োজাহাজ), মকবুল হোসেন মুকুল (ঘোড়া) ও আব্দুর রহমান (চশমা)।

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, জেলার ৯টি ভোটকেন্দ্রের ১৮টি বুথে ১১৯৬ জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও আনসার বাহিনীর ৪৮২ জন সদস্য নিয়োজিত রয়েছে। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ৫০ জনেরও বেশি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর