শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন। চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের জন্য বিশেষ সম্মানের মুহূর্ত  বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলে মৃত্যুদন্ড

রিপোর্টারের নাম / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪

  • নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জে ঘুমন্ত অবস্থায় মাকে জবাই করে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুর ১২ দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত নাহিদ ইমরান নিয়ন শহরের মুজিব সড়কের গাজী তোজাম্মেল হকের ছেলে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, নাহিদ ইমরান নিয়ন জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন লোকের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। ঋণ পরিশোধের জন্য মায়ের টাকা চাওয়া নিয়ে মায়ের সাথে দ্বন্ধ হয়। এতে সে ক্ষুদ্ধ হয়ে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারী ভোরে মা রাশিদা বেগমকে জবাই করে পালিয়ে যায়। এ ঘটনায় আসামীর ছোট ভাই নাছিম ইমরান নিশাত বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে আদালত রবিবার দুপুরে এদন্ডাদেশ দেন।

 

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এ্যাড. জেবুন্নেচ্ছা ও আসামী পক্ষের এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিক বাবলু মামলাটি পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর