শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করল তাড়াশ ডিগ্রি কলেজ ও জেলা ছাত্রদল প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া ও সমর্থন প্রত্যাশী ধানশাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন দুর্গাপূজা পরিদর্শনে কৃষিবিদ আনোয়ার পারভেজ, আস্থা ফিডের ব্যবসা সম্প্রসারণে নতুন সম্ভাবনার হাতছানি

নাটোরে ভোক্তা অধিকারের অভিযানে তিনটি দোকানকে জরিমানা

নাটোর প্রতিনিধি : / ২৭৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪


নাটোরে ভোক্তা অধিকারের অভিযানে তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে । আজ ১৪ মার্চ বৃহ¯পতিবার দুপুরে নাটোর শহরের নিচাবাজার এলাকার সোহাগ ফলঘর রিফাত স্টোর এবং খান স্টোরকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান , রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভেজাল প্রতিরোধে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই অভিযানের অংশ হিসেবে আজ ১৪ মার্চ বৃহ¯পতিবার দুপুরে নাটোর শহরের নিচাবাজার এলাকায় সোহাগ ফল ঘরকে মেয়াদ উত্তীর্ণ ফল রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। রিফাত স্টোর এবং খান স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য রাখায় যথাক্রমে ১০ হাজার এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে ক্রেতাদের স্বস্তি প্রকাশ করতে দেখা যায়। ক্রেতাদের দাবি অভিযান প্রতিদিন চালালে কিছুটা হলেও বাজারে স্বস্তি মিলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর