মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

বহুতল ভবনের চিপায় আটকা পড়া চোরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৬ মার্চ, ২০২৪


বহুতল ভবনে চুরি করতে গিয়ে বাড়ীর মালিক দেখে ফেলায় ভয়ে পালাতে গিয়ে দুটি বহুতল ভবনের সরু গলিতে আটকা পড়ে চোর। পরে বাড়ির মালিক ৯৯৯ কল করলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ওই চোরকে আধাঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার সিরাজী সড়কে এ ঘটনা ঘটে। আটকৃকত চোর স¤্রাট শহরের রেলওয়ে কলোনীর বাসিন্দা।

বাড়ির মালিক মুসফিকুর রহমান সুজন জানান, পাঁচতলা ভবনের পাইপ বেয়ে চোর মাঝে-মধ্যেই বিভিন্ন তলা থেকে চুরি করত। জানালা দিয়ে মোবাইল ফোন, মানিব্যাগ ও গহনাসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যেত। একই ভাবে শুক্রবার সকালে চুরি আসে চোর। চোরের উপস্থিতি টের পেয়ে চোর চোর বলে চিৎকার করলে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় চোর দুটি ভবনের সরু গলিতে আটকা পড়ে যায়। কিন্তু কোনভাবেই সে বের হতে পারছিল না। আমরা নিজেরাও চেষ্টা করে বের করতে পারিনি। পরে ৯৯৯ ফোন করে বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এসে আ ঘন্টার চেষ্টার পর চোরকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজ রহমান জানান, ভবনের মাঝে আটকে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে দেখি দুই ভবনের মাঝের গলিটি প্রায় ১ ফিটের মতো। এর মধ্যে চোর আটকা পড়ে আছে। সরু হওয়ায় আমাদের উদ্ধার কাজেও কিছুটা বেগ পেতে হয়েছে। তবে আধ ঘন্টার চেষ্টায় আমরা চোরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধারের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনজার্চ সিরাজুল ইসলাম বলেন, ভবনের গলিতে আটকে পড়া চোরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে। ওই চোরের নাম স¤্রাট। তার বাসা শহরের রেল কলোনী এলাকায়। সে একজন পেশাদার চোর। দীর্ঘ দিন ধরেই সে শহরের বিভিন্ন এলাকায় চুরি করে আসছে। এছাড়াও স¤্রাট একজন চিহ্নিত মাদকসেবী। তার নামে থানায় একাধক চুরির মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর