বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

কাজিপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ.এস সায়েম: / ৩১৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. খলিলুর রহমান সিরাজীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রাম সরকারি বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গান্ধাইল ইউনিয়নের ১, ২ও ৩নং ওয়ার্ডে সর্বসাধারন মানুষ অংশগ্রহন করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান বলেন, বিগত পাঁচ বছর যাবত প্রানের নেতা মোহাম্মদ নাসিমের অনুপ্রেরনা ও সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নির্দেশনা মোতাবেক কাজিপুর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে কাজ করে যাচ্ছি। টিআর, কাবিখার মাধ্যমে উপজেলায় বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে।

জলাবদ্ধা নিরসন করা হয়েছে। সাধারন মানুষের পাশে সবসময় থেকেছি। আগামী নির্বাচনে আপনারা সুযোগ দিলে বিগত পাঁচ বছরের ন্যায় আগামীতে কাজিপুর উপজেলা তথা কাজিপুরবাসীর উন্নয়ন ও সেবা করতে নিজেকে নিয়োজিত রাখব-ইনশাআল্লাহ।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলাইমান হাজির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যেক্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ,স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত ইসলাম শাওন ও সাধারন সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ। সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারন মানুষ অংশগ্রহন এবং এক সঙ্গে ইফতার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর