শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করল তাড়াশ ডিগ্রি কলেজ ও জেলা ছাত্রদল প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া ও সমর্থন প্রত্যাশী ধানশাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন

প্রাণিসম্পদ সেবা সপ্তাহে কাজিপুরে  ১দিনে ৪০০ টি গরু-ছাগল কে চিকিৎসা সেবা প্রদান 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

“প্রাণীসম্পদে ভরবে দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জনসাধারণের জন্য নিরাপদ প্রানীজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে  প্রাণিসম্পদ সেবাসপ্তাহ শুরু  -২০২৪  শুরু  হয়েছে।   প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে  অনুষ্ঠিত সেবা সপ্তাহে তৃতীয় দিনে মাঠ পর্যায়ে গবাদিপশুর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ অব্যহত রেখেছে উপজেলা  প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেইনারি হাসপাতাল। কাজিপুর উপজেলা প্রাণী সম্পদ  কর্মকর্তা ডাঃ দিদারুল আহসানের নেতৃত্বে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উপলক্ষে  শনিবার ২০ এপ্রিল  উপজেলার গান্ধাইল ইউনিয়নের মিরারপাড়া গ্রামে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক কর্মসূচি পালন করা হয়।উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান জানান, আজকের  কর্মসূচীতে প্রায় ৪০০ টি গরু ছাগলকে টিকায় আওতায় আনা হয়। এছাড়াও ৮০ টি পরিবারের মাঝে কৃমিনাশক, ভিটামিন – মিনারেল বিতরন ও বিভিন্ন রুচিবর্ধক ওষুধ বিতরন করা হয়।
পরবর্তীতে অসুস্থ্য গরু ছাগলকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।”
   উক্ত কর্মসূচিতে  উপস্থিত ছিলেন  উপজেলা ভেটেনারি সার্জন ডাক্তার মাহমুদুল হাসানসহ বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ।এছাড়াও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে উদ্যোক্তাদের  পরামর্শ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর