বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

গণধর্ষণ: ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা : / ২৫০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন আলীকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম জে সোহেল।

তিনি বলেন, ২০০২ সালের ৮ অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা জের ধরে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলা চালিয়ে ওই শিক্ষার্থীর মা, বাবা ও ভাইকে বেধড়ক মারপিট করে ভাঙচুর ও লুটপাট চালায়। এছাড়া ওই শিক্ষার্থীকে গণধর্ষণ করে।

পরবর্তী সময়ে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় বিচারক ১১ আসামিকে যাবজ্জীবন এবং এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

র‌্যাব-১০ এ মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল র‌্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থানার চারাবাগ দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিনকে গ্রেফতার করা হয় বলে জানান এএসপি এম জে সোহেল।

গ্রেফতার ইয়াছিন ঢাকার আশুলিয়সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর