রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

জয়পুরহাটে মহান মে দিবস উৎযাপনে বর্ণাঢ্য র‌্যালি

জয়পুরহাট প্রতিনিধি: / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪

জয়পুরহাটে মহান মে দিবস উৎযাপনে বর্ণাঢ্য র‌্যালি । ‘শ্রমিক- মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বুধবার জয়পুরহাটে উৎযাপন করা হলো মহান মে দিবস।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও শ্রমিক ফেডারেশনের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। মে দিবসের এবারের প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মহীউদ্দিন জাহাঙ্গীর।
মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আদিবা সুলতানা শিফাত, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সহ আরও অনেকে। এ ছাড়াও জেলায় মহান দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন শ্রমিক সংগঠন গুলো নানান কর্মসূচি পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর