বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

রাজশাহীর চারঘাটে বিএসটিআই’র অভিযানে বেকারি কারখানাকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি : / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ মে, ২০২৪



রাজশাহী জেলার চারঘাটে এক বেকারি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

২৮ মে (মঙ্গলবার) বিএসটিআইয়ের উদ্যোগে জেলার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় চারঘাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মেসার্স বাঁধন বেকারীকে ১০,০০০/-(দশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং উৎপাদনে ব্যবহৃত নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দপূর্বক ধ্বংস করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এছাড়া এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর