বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত

কুমিল্লায় স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্কুল শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তিতে উৎসাহিতকরণ এবং তাদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হয়ে গেছে স্কুল ব্যাংকিং কনফারেন্স। কুমিল্লার ঢুলীপাড়া ফানটাউন মিলনায়তনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর সার্বিক তত্বাবধানে কুমিল্লার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪৪টি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী ওই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক এর পরিচালক (চট্টগ্রাম অফিস) মোহাম্মদ বদিউজ্জামান দিদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক (প্রধান কার্যালয়) এর অতিরিক্ত পরিচালক প্রজ্ঞা পারমিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুমিল্লার সহকারি জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্পোরেট হেড অফিসের হেড অব ট্রান্সজেকশান ব্যাংকিং মো: সেকান্দার ই আজম, এসইভিপি।

বক্তারা বলেন, সারা বাংলাদেশে প্রায় ৪৩ লাখ শিক্ষার্থী স্কুল ব্যাংকিং করেন। তাদের সঞ্চিত আমানত প্রায় দুই হাজার দুইশ কোটি টাকা। যেহেতু দেশের বড় একটি অংশ শিক্ষার্থী সুতরাং তাদেরকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলে দেশের আর্থিক অগ্রগতি বাড়বে, দেশের উন্নয়ন হবে। পাশাপাশি শিক্ষার্থীরা সঞ্চয়ী মনোভাব নিয়ে বেড়ে উঠতে পারবে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর