বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

যমুনায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

সিরাজগঞ্জে যমুনায় মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পরে পানিতে ডুবে নিখোঁজের ৬ ঘন্টা পর শাহজামাল (৭০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। মৃত শাহজামাল শেখ সদর উপজেলার বনবাড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত দানেজ আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে পরিবারে অন্য সদস্যদের নিয়ে শাহজামাল বনবাড়িয়া পূর্নবাসন এলাকায় যমুনা নদীতে মাছ ধরতে যায়। এসময় নদীতে জাল ফেলার সময় নৌকা থেকে পরে নিখোজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা খোজাখুজি করে তার মরদেহটি উদ্ধার করে।

মৃত শাহজামালের নাতি তুহিন আহমেদ জানান, সকালে যমুনা নদীতে আমার নানাসহ বেশ কয়েক জন মাছ ধরতে যাই। মাছ ধরার জাল বের দেওয়ার সময় অসাবধানায় নৌকা থেকে ছিটকে পরে নিখোঁজ হয় আমার নানা শাহজামাল। নদীতে স্্েরাত বেশি থাকায় দ্রুতই ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা খোজাঁখুজির পর মরদেহটি উদ্ধার করেন।

সিরাজগঞ্জ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, সকালে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পরে নিখোজঁ হয় শাহজামাল হোসেন। পরে আমাদের ডুবুরি দল ঘটনাস্থল থেকে বেলা সাড়ে ১২ টার দিকে মরদহে উদ্ধার করে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর