বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিএনপি নেতা আলীমের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: / ২৩৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের নিজ গ্রাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাইতে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার বিকেলে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপি ও এলাকার সর্বস্তরের মুরুব্বিদের সাথে তামাই স্কুল চত্বরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক হাফেজ শাহিন মল্লিক।

এসময় বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন ও জেলা বিএনপির সদস্য গোলাম হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিএনপি কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলীম বলেন, বিগত ১৫ বছরে আমার এলাকায় যা উন্নয়ন হয়েছে তার দ্বিগুণ উন্নয়ন করা হবে বিএনপি ক্ষমতায় গেলে ৫ বছরে। তাই এলাকার স্বার্থে আমার দলের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বিএনপি যেহেতু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী তাই সকল উন্নয়নে দলমতের উর্ধ্বে থেকে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর