সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

চীনকে ৭-০ গোলে বিধ্বস্ত করল জাপান

অনলাইন ডেস্ক: / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

টোকিওর সাইতামা স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকের সামনে এবার চীনকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো জাপান। চীনা ফুটবলাররা একে একে হজম করে ৭ গোল। তবে কোনো গোল পরিশোধ করতে পারেন তারা।

আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ-সি’র ম্যাচে মুখোমুখি হয় জাপান ও চীন। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে চীন। ম্যাচের ১২ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ওয়াতারো এন্ডোর গোলে এগিয়ে যায় জাপান।
প্রথমার্ধের যোগ করা সময়ে সামুরাই ব্লুদের গোল ব্যবধান দ্বিগুন করেন ব্রাইটনের উইঙ্গার মিতোমা। যদিও চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। চলতি বছর জানুয়ারির পর এবারই প্রথম জাতীয় দরের জার্সিতে নামেন মিতোমা।

দ্বিতীয়ার্ধে গোল উৎসবে মাতে জাপান। ৫২ ও ৫৮ মিনিটে দুই গোল করেন মোনাাকোর ফুটবলার তাকুমি মিনামিনো। বদলি হিসেবে নেমে দলকে পঞ্চম গোল উপহার দেন ফরাসি ক্লাব রেইমসের খেলা উইঙ্গার জুনাইয়া ইতো। এর ১০ মিনিট পর দলের ষষ্ঠ গোলটি করেন দাইজেন মায়েদা।

ম্যাচের যোগ করা সময়ে শেষ গোলটি করেন তাকেফুসা কুবো। এর আগে সতীর্থদের দিয়ে দুই গোল করেয়ে ছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের এ উইঙ্গার।

জাপানের কাছে ৭-০ গোলের হারের পর দুঃখ প্রকাশ করেন চীনের কোচ ব্র্যাঙ্কো ইভানকোবভিচ বলেন, এটি ক্যারিয়ারের সবচেয়ে কঠিন রাত। উল্লেখ্য, এর আগে ২০০২ সালে আন্তর্জাতিক ফুটবলে চীনের সবচেয়ে বড় হার ব্রাজিলের বিপক্ষে ৮-০ গোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর