বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

জয়পুরহাটে এখনো উদ্ধার হয়নি লুট হওয়া ৭ অস্ত্র।

এম.এ.জলিল রানা,জয়পুরহাট: / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

জয়পুরহাটে এখনো উদ্ধার হয়নি সদর থানা থেকে লুট হওয়া ৭ অস্ত্র।জয়পুরহাট সদর থানার অস্ত্রাগার থেকে ৪৪টি লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনো ৭টি অস্ত্র উদ্ধার হয়নি।(শনিবার ৭ সেপ্টেম্বর-২০২৪) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফারজানা হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট-২০২৪ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান।ঠিক ওইদিন বিকেলে আনন্দ মিছিলের এক পর্যায় বিক্ষুব্ধ জনতা জয়পুরহাট সদর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।এমন এক পর্যায় সেনাবাহিনী গিয়ে সেখানে আটকে থাকা সব পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

থানায় আগুনে পুড়ে গেছে বিভিন্ন জিনিসপত্র। থানা হেফাজতে থাকা কিছু মোটরসাইকেল সহ অন্যান্য গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।এ সময় করা হয়েছে লুটপাটও। বিক্ষুব্ধ জনতা থানার অস্ত্রগারের তালা ভেঙে অস্ত্র লুট করে নিয়ে যায়। ওই সময় মেহেদী নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান।এরপর আনসার সদস্যরা থানা পাহারার দায়িত্বে ছিলেন।পরিত্যক্ত অবস্থায় পাওয়া থানার লুট হওয়া কিছু অস্ত্র আনসার,পুলিশ ও সেনাবাহিনীর কাছে জমা দেওয়া হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন জানিয়েছেন,গত ৫ আগস্ট-২০২৪ জয়পুরহাট সদর থানার অস্ত্রাগার থেকে ৪৪টি অস্ত্র মিসিং হয়। এখন পর্যন্ত ৩৭টি অস্ত্র উদ্ধার হয়েছে। ৭টি অস্ত্র এখনো মিসিং আছে।এরমধ্যে ৬টি পিস্তল ও একটি চায়না রাইফেল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর