বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

মাদকের বিরুদ্ধে নওগাঁর শিক্ষার্থী ও ইমাম মোয়াজ্জেমদের মানববন্ধন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সকল ধরনের মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নওগাঁর শিক্ষার্থীরা ও ইমাম- মোয়াজ্জেমরা। শনিবার দুপুরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদ রাব্বানী রশিদেরর সভাপতিত্বে এই কর্মসূচী পালন করা হয়।

উক্ত মানববন্ধন বক্তব্য রাখেন, প্রাইমারি শিক্ষক সমিতির জেলা সভাপতি জাহিদ রাব্বানী রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরমান হোসেন, আবু রায়হান, শাকিব হোসেন, অনিক, রাফি, সাদনান, রাকিন, শহরের বিভিন্ন মসজিদ এর ইমাম মোয়াজ্জেম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের আগ্রাসনে শিক্ষার্থী ও যুব শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে। শ্রমজীবীরা কর্মক্ষম হয়ে পরছেন। দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পরিতোষ সাহা নামে এক ব্যাক্তি বাংলা মদ বিক্রি করে আসছে। এছাড়া শহরের কাঁচা বাজারের পাশে ও বাঙ্গাবাড়িয়াসহ বেশ কয়েকটি চিহ্নিত স্থানে মাদক বিক্রি হয়। এতে করে প্রতিনিয়তই মাদকাসক্তের সংখ্যা বাড়ছে।

দ্রুত মাদক বেচা-কেনা বন্ধে প্রশাসনের নিকট কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। কর্মসূচীতে শিক্ষার্থী ছাড়াও মাদক বিরোধী বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মিরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর