শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

বড়াইগ্রামে জাতীয়করণসহ তিনদফা দাবিতে এমপিওভূক্ত শিক্ষকদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪


নাটোরের বড়াইগ্রামে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি হাইস্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, বাগডোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, তিরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, চান্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, আহম্মেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জাকারিয়া মানিক ও কচুগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম জামান হোসেন বক্তব্য রাখেন। পরে শিক্ষক নেতারা ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর