রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সারিয়াকান্দি ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪



সারিয়াকান্দি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাঙ্গন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০২৫ সালে দাখিল ও আলিম পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল আলম।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওঃ নুরুল আলম বলেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকগণ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে।

সমাবেশে সহকারি অধ্যাপক (বাংলা বিভাগ) রেজাউল করিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আবুল কাশেম।
এছাড়াও বক্তব্য রাখেন,সহকারি অধ্যাপক ( আরবি) মোখলেছুর রহমান, প্রভাষক (আরবি বিভাগ) মোঃ বোরহান উদ্দীন, (ইংরেজি বিভাগ) সাদিকুর রহমানসহ এসময় অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেনীর শিক্ষার্থী মুলসারিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর