বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত

গণ-অভ্যুত্থানে ছাত্র হত্যা মামলার আসামি শাহ আলম গ্রেফতার

অনলাইন ডেস্ক: / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা মামলায় পলাতক আসামি শাহ আলম প্রকাশ লাল শাহ আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার পশ্চিম ছিলোনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সারাদেশের ন্যায় ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে কলেজ শিক্ষার্থী ছাইদুল ইসলাম (২০) অংশগ্রহণ করেন। এসময় সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা ছাত্র-জনতার আন্দোলন কর্মসূচিতে নির্বিচারে গুলি চালায়। তাদের ছোড়া গুলিতে ছাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মহিপাল ফ্লাইওভারের পাশের রাস্তায় পড়ে যান। আওয়ামী সন্ত্রাসীরা ছাইদুল ইসলামের ওপর পুনরায় গুলি চালায়।
র‍্যাব সূত্রে আরও জানা গেছে, স্থানীরা গুলিবিদ্ধ ছাইদুলকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ছাইদুল ইসলামের বাবা বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। দায়েরকৃত হত্যা মামলায় ৯৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনাম ১৫০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারের বিষয়ে র‍্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‍্যাবের আভিযানিক দল সদর উপজেলার পশ্চিম ছিলোনিয়া এলাকা আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর