মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষকদের সন্মাননা প্রদান

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ (Valuing teacher voices: towards a new social contract for education”)। এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে  বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষকদের সন্মানা স্মারক প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ।
দিবসটি উপলক্ষে ৫ ই অক্টোবর (শনিবার) দুপুর বারোটায় কাজিপুর সরকারি মনসুর আলী   কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান  আব্দুল মতিনের সভাপতিত্বে ও প্রভাষক  আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সন্মানা স্মারক তুলে দেন  কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রফেসর মোঃ রেজাউল করিম, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আবুল বাশার।এ দিবস উপলক্ষে যাদেরকে  সন্মানা প্রদান করা হয় তারা হলেন  কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সাবেক প্রফেসর বাসুদেব সরকার,একই কলেজের সাবেক  সহযোগী অধ্যাপক পরিমল কুমার তরফদার,উপজেলার  কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম হোসেন।
উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, রাস্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আতাউর রহমান, প্রভাষক শিবু চন্দ্র অধিকারী, প্রভাষক মরিয়ম আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর