শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

শিকড় ঝিনাইগাতী সংগঠন কর্তৃক আয়োজিত ফ্রি হেলথ্ ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

পারস্পরিক সহযোগিতা উষ্ণ আন্তরিক আবেশে আসুন আলোকিত হই,”আলোকিত করি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন “শিকড় ঝিনাইগাতী” এর উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার আহম্মদ নগর ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইনিস্টিউট ফ্রি হেলথ্ ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে ফ্রি হেলথ্ ক্যাম্প ও ওষুধ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শেরপুর জেলা বিএনপি’র সভাপতি এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

ঝিনাইগাতী শিকড় সংগঠন শেরপুর অফিসার্স ফোরাম ও আইসিডিডিআরবি ঢাকার যৌথ উদ্যোগে প্রায় ৩ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন।
এই ক্যামইমেডিসিন, চক্ষু, শিশু, অর্থোপেডিক্স, গাইনী ও সার্জারি বিভাগসহ ২৫ জন ডাক্তার সেবা প্রদান করেন।

উক্ত ফ্রি হেলথ্ ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি তে উপস্থিত ছিলেন ডা. সাইফুল ইসলাম, ডা. সাইফুল আমিন মুক্তা, ডা. আব্দুল করিম, ডা. খায়রুল কবীর সুসম, এবং ডা. সাদ্দাম প্রমুখ। ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী উন্নত মানের কোম্পানির ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

কর্মসূচির অফিসার্স ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল হারুন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান,
অত্র সংগঠনের সদস্য রোস্তম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ আব্দুল করিম, ডাঃ সাইফুল আমিন মুক্তা, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ডিপ্টি, ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান সহ সংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর