মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

আমতলীতে ৫০ হাজার মিষ্টি আলুর লতা বিতরন।

মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ

উপকুলীয় লবনাক্ত অঞ্চলে উন্নত প্রযুক্তিতে পুষ্টি সমৃদ্ধ মিষ্টি আলু উৎপাদন প্রযুক্তি এবং সম্প্রসারণে আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামে ৪ দিন ব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার বাংলাদেশ’র তত্ত¡বধানে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনিস্টিটিউট, ওয়াল্ড ফিস এবং সিমিট এর যৌথ উদ্যোগে সিজিআইএআর এর আর্থিক সহায়তায় এশিয়ান মেগা ডেল্টাস ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণার্থী ১০০ কৃষক-কৃষাণীদের মধ্যে ৫০ হাজার মিষ্টি আলুর লতা বিতরন করা হয়।

 

জানাগেছে, বিলুপ্ত প্রায় মিষ্টি আলু চাষে কৃষকদের উৎসাহিত করতে ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার উপকুলীয় লবনাক্ত অঞ্চলে উন্নত প্রযুক্তিতে চাষাবাদের উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামে চার দিন ব্যাপী প্রশিক্ষণ গত সোমবার শুরু হয়। ১০০ জন কৃষক-কৃষানীদের বৃহস্পতিবার এ প্রশিক্ষণ শেষ হয়। রিসার্চার এগ্রোনোমি সিআইপি-বাংলাদেশ এর প্রশিক্ষক কৃষিবিদ মোঃ মনোয়ার হোসেন কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেন।

 

পুষ্টি চাহিদা পুরণে মিষ্টি আলুর ভুমিকা ও উন্নত প্রযুক্তিতে পুষ্টি সমৃদ্ধ মিষ্টি আলু উৎপাদন প্রযুক্তি এবং সম্প্রসারণের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ শেষে বক্তব্য রাখেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসাঃ জাকিয়া সুলতানা, ডাটা কনসালটেন্ট মোঃ রিয়াজ, ফিল্ট ফ্যাসিলেটর সাগর জোয়াদ্দার, সিএনএস আকলিমা, কানুন দেবনাথ, কৃষক আলতাফ হাওলাদার, সোবাহান সিকদার, কৃষাণী রুমা আক্তার ও মোসাঃ রোজিনা আক্তার প্রমুখ। ওই প্রশিক্ষণ শেষে ১০০ কৃষক-কৃষাণীদের মাঝে ৫০ হাজার মিষ্টি আলুর লতা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর