বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি’র গণসমাবেশ

রিপোর্টারের নাম / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

এম এইচ কামাল বাকেরগঞ্জ প্রতিনিধি- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বিএনপি’র উদ্যোগে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩ টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত গন- সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণ আহবায়ক, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংস্কার শেষে অতিসত্তর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, দেশ সংস্কার করতে এত সময় লাগার কথা নয়, অন্তবর্তী কালীন সরকারকে ব্যর্থ করতে ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। এজন্য দল মত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। অন্তবর্তী কালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবেনা। জুলাই – আগস্ট ২৪ ‘এর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাকারী ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানান তিনি।

গণ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল জেলা বিএনপি দক্ষিনের সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারসহ,বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর রশীদ জমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান জুয়েল শিকদার, মিজানুর রহমান চুন্নু, কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু,সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর