রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের বলি হলেন প্রধান শিক্ষক   বাকেরগঞ্জে ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের বলি হলেন প্রধান শিক্ষক শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন। চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের জন্য বিশেষ সম্মানের মুহূর্ত  বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার।

মানবিক কার্যক্রমের লক্ষ্যে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, সিলেট।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে ১৭ আগস্ট ২০২৫, রবিবার বিকাল ৫ টায় সিলেট শহরের প্রাণকেন্দ্র পূর্ব জিন্দাবাজারের গ্রান্ড বুফেটে মানবিক কার্যক্রমকে গতিশীল করার জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি
মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা ক‌রেন কবি ও সাংবাদিক নূরুদ্দীন রাসেল। কোরআন তেলওয়াত ক‌রেন মো: হা‌দিউল ইসলাম শাহ‌রিয়ার ও শু‌ভেচ্ছা বক্তব্য রা‌খেন ফাউন্ডেশনের সহ সভাপ‌তি আব্দুল মো‌মেন।

এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান এম,এ মতিন।

সংবর্ধিত অতিথি ছিলেন আইওনিয়াস মেকওভার ওয়ার্ল্ড ইউকে’র সিইও, জেসমিন ফেরদৌস। হোটেল ফারমিছ গার্ডেন এর স্বত্বাধিকারী ফারমিছ আক্তার। বিশেষ অতিথি ছিলেন ইউকে-বাংলা বিজনেস সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মাহবুব আলম লস্কর।সে‌ভেন ভিউ এসি বাজারের প‌রিচালক শাহীন হো‌সেন। আয়কর আইনজীবী ও সাংবাদিক মো: জহিরুল ইসলাম রিপন সহ সামাজিক ও ব্যবসায়ী নেত্রবৃন্দ।

মো: শহিদুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত ত্রাণ সামগ্রী বিতরণ, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য মানবিক কার্যক্রমকে আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করতে ও কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং বেশি সংখ্যক মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ায় আমাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর