বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া

বাকেরগঞ্জে ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের বলি হলেন প্রধান শিক্ষক  

রিপোর্টারের নাম / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২৬

বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০ নং রানিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তারের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে ষড়যন্ত্রমূলকভাবে

স্কুল ফিডিং কর্মসূচির জন্য বরাদ্দকৃত ছাত্র-ছাত্রীদের রুটি ও ডিম আত্মশাদের ষড়যন্ত্রমূলক নাটক সাজানো অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ১০ নং রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার সংবাদ মাধ্যমকে জানান, তার স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে বেশ কিছুদিন যাবৎ প্রভাবশালী ২ থেকে ৩ টি গ্রুপের মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। যার কারনে তার বিরুদ্ধে সুপরিকল্পিত ভাবে ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দকৃত রুটি ও ডিম আত্মসাধের নাটক সাজানো হয়েছে। রেশমা আক্তার আরো যানান স্কুল ছুটির পরে তিনিসহ বেশ কয়েকজন শিক্ষিকা গন্তব্যে যাওয়ার জন্য সিএনজিতে ওঠেন হঠাৎ করেই সংবাদ কর্মী পরিচয়ে ৩-৪ জন লোক তাদের বহনকৃত সিএনজিটি আটক করে তল্লাশি শুরু করেন, তিনি কোন কিছু বুঝে ওঠার আগেই সিএনজিতে থাকা তিন চারটি ব্যাগ তল্লাশি করে তার ভিতরের ১১প্যাকেট রুটি পান যেটা সম্পূর্ণ তাকে ফাঁসানোর জন্য কে বা কারা রুটির ব্যাগটি ওইখান রেখেছেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

তিনি প্রশ্ন করে বলেন সংবাদকর্মীরা কি করে জানল ওই সিএনজিতে রুটি আছে। অবশ্যই ষড়যন্ত্রকারীরা রুটি রেখে তাকে হাও প্রতিপন্ন করার জন্য সংবাদ কর্মীদের খবর দিয়েছেন।

তিনি আরো জানান তার স্কুলের দুজন শিক্ষিকার স্বামী স্কুল কমিটিতে আসার জন্য তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিল অথচ তারা সরকারি নীতিমালা অনুযায়ী স্কুল গভর্নিং বডির সদস্য হওয়ার জন্য যোগ্য নয়,এ কারণে-ই তার বিরুদ্ধে রুটি আত্মসাধের সাজানো নাটক গণমাধ্যমে প্রচার করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে স্কুলের একাধিক অভিভাবকরা জানান রেশমা আক্তার ওই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে, স্থানীয় বেশ কিছু শিক্ষকদের বেয়াইনি সুযোগ-সুবিধা না দেওয়ার কারণে তার উপরে স্কুলের একাধিক শিক্ষকরা ক্ষিপ্ত ছিল। সুযোগ বুঝে তার উপরে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা চালানো হয়েছে এমনটাই দাবি করেন ছাত্র-ছাত্রীর অভিভাবকরা এবং এই নেক্কারজনক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

 

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন সংবাদ মাধ্যমকে জানান ঘটনাটি সোনার পর তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে,তদন্ত কমিটি রিপোর্ট দিলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাহবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর