শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক উপকমিটি গঠন

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৪০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬

মোঃ আশরাফুল আলম আশরাফ 

​নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের (জিওপি) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট ‘রংপুর বিভাগীয় সাংগঠনিক উপকমিটি’ গঠন করা হয়েছে।

​দলটির সভাপতি মোঃ নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের যৌথ অনুমোদনক্রমে এই নতুন উপকমিটি গঠন করা হয়।
রবিবার (৫ জুলাই) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​নবগঠিত রংপুর বিভাগীয় সাংগঠনিক উপকমিটির সদস্যরা হলেন— সাকিব হোসেন, মাসুদ মোন্নাফ এবং মোঃ আশরাফুল আলম আশরাফ।

​দলীয় সূত্রে জানা গেছে, দেশের উত্তরাঞ্চলে দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মসূচি বেগবান করার লক্ষ্যেই এই উপকমিটি কাজ করবে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ শীঘ্রই তাঁদের সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন বলে বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর