ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী সাদ্দাম হোসেন।
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাদ্দাম হোসেন। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
সাদ্দাম হোসেন বলেন, এলাকার মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সঙ্গী হতে চান। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখতে চান।
তিনি বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। খেলাধুলা, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাদ্দাম হোসেন আরও বলেন, তিনি কোনো বিভেদ বা বিরোধ নয়, বরং ওয়ার্ডবাসীর সম্মিলিত সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। জনগণের সমস্যা শুনে তা সমাধানে আন্তরিকভাবে কাজ করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখাই তাঁর লক্ষ্য।
তিনি ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।