রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

সন্ত্রাস ও উগ্রবাদ নিরসনে ওলামাদের ভূমিকা অপরিসীম ; খলিলুর রহমান সিরাজী

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৩০৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪



সিরাজগঞ্জের কাজিপুরে সন্ত্রাস ও উগ্রবাদ,নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ,মাদকাসক্তি নির্মুলএবং দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ বৃহস্পতিবার কাজিপুর ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ইসলামি ফাউন্ডেশন ও সংস্কৃতির কেন্দ্র মেঘাই হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।এ সময় তিনি বলেন,” সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ উগ্রবাদ নিরসনে ওলামা মারশায়েখদের ভূমিকা সবচেয়ে বেশি। সমাজের অসংগতি অনাচার, কুসংস্কার দুর করতে হলে ইমাম দের ভূমিকা পালন করতে হবে । মানুষের মাঝে নৈতিক শিক্ষার প্রসার ঘটতে পারে তাদের জোড়ালো ভূমিকার কারণে।” ইসলামি ফাউন্ডেশন কাজিপুরের ফিল্ড সুপারভাইজার এস এম ফেরদৌস আলমের স্বাগতিক বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোঃ আব্দুল গাফফার, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম শ্রেষ্ঠ খামারি মোঃ রেজাউল করিম, পৌর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল মোতালেব প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন ইসলামি সংস্কৃতির কেন্দ্র মডেল মসজিদের মুয়াজ্জিন সহ উপজেলার বিভিন্ন মসজিদে ইমাম ও ইসলামি ফাউন্ডেশন শিক্ষা কেন্দ্রের শিক্ষক- শিক্ষিকা মন্ডলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর