সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

তাড়াশে খাস জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৪৪৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪


সিরাজগঞ্জে খাস জমি থেকে এলজিইডি কতৃক ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চৌবাড়িয়া গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্যে ভুক্তভোগিড়া বলেন, দীর্ঘদিন যাবৎ উপজেলার চৌবাড়িয়ায় খাসজমিতে বসবাস করেন ভূমিহীনেরা। হঠাৎ করেই এলজিইডি থেকে ভূমিহীনদের উচ্ছেদে নোটিশ প্রদান করা হয়। অব্যাবহৃত জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদে প্রভাবশালিদের তদবিরেই এলজিইডি এই নোটিশ প্রদান করেছে বলে দাবি করেন ভুক্তভোগিরা। এসময় তারা নোটিশ প্রত্যাহারেরও দাবি জানান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রোমানাথ, কুইন, শাহীন, সমাপ্ত প্রমুখ।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর