সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

সিআইডি সেজে তরুণীর সঙ্গে প্রতারণা, অতঃপর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪



ভুয়া সিআইডি পরিদর্শকের ছদ্মবেশ ধারণ করে অসংখ্য নারীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ঘটনায় মো. মোশারফ হোসেনকে (নয়ন) গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি।
বুধবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডি জানায়, ওই প্রতারক সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইমু, টিকটক) ব্যবহার করে বিভিন্ন বয়সী মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সুযোগ বুঝে তাদের ভিডিও কল করে, কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতো। সেসব নারীদের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা প্রলোভনে তাদের একান্ত ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ই ছিল তার কাজ।


বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সিআইডির পুলিশ সুপার মো. আজাদ রহমানের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত স্মার্টফোনে অসংখ্য মেয়ের আপত্তিকর ভিডিও ফুটেজ এবং ছবি পাওয়া যায়। সেসব ছবি এবং ফুটেজের ব্যাপারে অভিযুক্ত প্রতারক প্রাথমিকভাবে স্বীকারোক্তি প্রদান করেছে।

গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে নিজ পরিচয় গোপন রেখে প্রতারণার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইক ফেসবুক আইডি, ইমু, টিকটক) ব্যবহার করে সিআইডি ইন্সপেক্টর পরিচয়ে বিভিন্ন বয়সী মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে প্রতারণা করে আসছে। আসামি সিআইডি ইন্সপেক্টর পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন টেইলার্স এর সঙ্গে সখ্যতা করে সিআইডির জ্যাকেটের আদলে জ্যাকেট তৈরি করে এবং অনলাইনে ফেসবুক মার্কেটপ্লেস থেকে ওয়াকিটকি ও পিস্তল সদৃশ গ্যাস লাইটার হোম ডেলিভারি নিয়ে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা করে আসছিলেন। সাইবার পুলিশ সেন্টারের অভিযানকালে আসামির নিজ দখল হতে আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় পল্টন মডেল থানায় (ডিএমপি) একটি মামলা দায়ের করেছিলেন প্রতারণার শিকার তরুণী। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর