শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত 🎂 জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় আবেগাপ্লুত আবরার মুজাহিদ শাকিব, বললেন—‘তোমার মতো জীবনসঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া’

কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল জারি

মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২৩০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ মে।তার ই আলোকে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে

বৃহস্পতিবার (২১ মার্চ) তফসিল জারি করেছে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।

এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে চারটি ধাপে। এর মধ্যে প্রথম ধাপে যেসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে, সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আওতায় কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম রির্টানিং অফিসারের নিকট অনলাইনে জমা দেওয়া যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।


মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ে রির্টানিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের ১৮-২০ এপ্রিল,আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল।মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক। প্রথম ধাপে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও কাজিপুর উপজেলাসহ তিনটি উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর