শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধি: / ২০০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪


সারা দেশের ন্যায় বগুড়া সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ শে মার্চ) সকালে উপজেলার পাবলিক মাঠে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তৌহিদুর রহমান। এরপর পুস্পস্তবক অর্পণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, সারিয়াকান্দি থানা, উপজেলা আনসার ভিডিপি, সারিয়াকান্দি অফিসার্স ক্লাব, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এরপর সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা ও বেলুন উড়িয়ে দিন ব‍্যাপী নানা কার্যক্রমের উদ্বোধন করা হয়। মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। কুচকাওয়াজ প্রদর্শনে অংশ নেন পুলিশ, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউট এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পুরস্কার ও বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর