শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
ডেঙ্গুমুক্ত শ্রীবরদী গড়তে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আলমগীর আকাশ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোজাম্মেল হক  টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যোগাযোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ হোসাইন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! জামালপুরের বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত। লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির বর্ণাঢ্য জাতীয় সম্মেলন: নেতৃত্বে মকিস মনসুর ও আশরাফ মিয়া

সিরাজগঞ্জে বৃষ্টির জন্য হাজারও মানুষের সালাতুল ইস্তেখার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক: / ২৪৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪



সিরাজগঞ্জে তীব্রতাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় সালাতুল ইস্তেখার নামাজ আদায় করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে সিরাজগঞ্জ জেলা শহরের কেন্দ্রীয় পৌর ঈদগাঁহ মাঠে, ধর্মপ্রান মুসুল্লিদের উদ্যোগে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও বিকেলে ধর্মপ্রান মুসুল্লিদের উদ্যোগে উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে সালাতুল ইস্তেখার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসুল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে সবাই মহান আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য রহমত কামনা করে দোয়া করেন। এ সময় অসংখ্য মুসুল্লি অংশ নেন এবং বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন।

এসময় নামাজে অংশ নেওয়া মুসুল্লিরা জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি, সবাই খুব কষ্টে আছে গাছপালা মারা যাচ্ছে। তাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও নিজেদের পাপ স্বীকার করে আমরা বৃষ্টির আশায় নামাজ আদায় করতে এসেছি। মহান আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। তাই তীব্র তাপদাহ থেকে বাঁচতে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টি প্রার্থনা করে নামাজ আদায় ও দোয়া প্রার্থনা করেছি। তারা আরও বলেন, অনাবৃষ্টির কারণে মানুষ হাহাকার করছে। মহান আল্লাহ কোনোও কারণে আমাদের ওপরে নারাজ হয়েছেন। এ কারণে বৃষ্টিবর্ষণ বন্ধ রেখেছেন। আজকে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করেছি। নামাজ শেষে তীব্র গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেছি। মহান আল্লাহ আমাদের নামাজ কবুল করে রহমতের বৃষ্টি দেবেন এমনটাই প্রত্যাশা আমাদের সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর