শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন কোরবানি ঈদে পশুর চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন আঞ্জুমানে আহমদিয়া ট্রাস্ট; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** দিনাজপুরে এসএসএস-এর পক্ষ থেকে অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সদস্যকে আর্থিক অনুদান প্রদান সাইবার ট্রাইব্যুনালে মামলা: ‘চাউল পড়া’ দিয়ে চুরির অপবাদ

জয়পুরহাটে মাদরাসার ফলাফলে বিপর্যয় খতিয়ে দেখা হবে: ইউএনও

এম.এ.জলিল রানা,জয়পুরহাট: / ২৪৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪



জয়পুরহাটে মাদরাসার ফলাফলে বিপর্যয় খতিয়ে দেখা হবে: (ইউএনও)। জেলার আক্কেলপুর সিনিয়র মাদরাসার একজনও দাখিল পরীক্ষায় পাস পারেনি বলে জানা গেছে। রোববার-১২ মে-২০২৪ ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।প্রতিষ্ঠানটি থেকে এবার ২১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ১১ ও সাধারণ বিভাগ থেকে ১০ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। ফল প্রকাশের পর দেখা যায়,প্রতিষ্ঠানটির সবাই ফেল করেছে। এদিকে উপজেলার কয়া শোবলা দাখিল মাদরাসার ২০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পাস করেছে ।

আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ৯টি মাদরাসার ২০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৪১ জন পাস করেছে। বাকিরা অকৃতকার্য হয়েছে।এ উপজেলার মাদরাসায় পাসের হার ২০ দশমিক শূন্য ১ শতাংশ। আক্কেলপুর সিনিয়র মাদরাসাটি দাখিল পরীক্ষার কেন্দ্র হিসেবেও ব্যবহার হয়।এর আগে দাখিল পরীক্ষা চলাকালীন কেন্দ্রটি থেকে উপজেলার কয়াশোবলা ও গণিপুর দাখিল মাদরাসার ৩ পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছিল।

আক্কেলপুর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আ ও ম মোবারক আলী বলেন, প্রতিষ্ঠানের সবাই ফেল করায় তারা বিস্মিত হয়েছেন। তারা বুঝতে পারছেন না কীভাবে এ বিপর্যয় হলো।

আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন,আক্কেলপুর সিনিয়র মাদরাসায় ফলাফলে বিপর্যয় ঘটেছে। কেউ পাস না করায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর জবাব পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম জানান,প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর