সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

এক নজরে দেখে নেয় পাঁচবিবিতে জামানত হারাচ্ছেন কোন ৫ নেতা।

জয়পুরহাট: / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

এক নজরে দেখে নেয় পাঁচবিবিতে জামানত হারাচ্ছেন কোন ৫ নেতা।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন প্রার্থী। এর মধ্যে ৫ জনই হারাচ্ছে নজামানত। এই ৫ জনের সাথে জামানত হারাচ্ছেন আরো এক মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী।
মঙ্গলবার (২১ মে-২০২৪) ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী,উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে জমা দিতে হয় এক লাখ টাকা ।আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য জমা দিতে হয় ৭৫ হাজার টাকা। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

রিটার্নিং কর্মকর্তার বিশ্লেষণ থেকে জানা যায়, পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এর মধ্যে ৫ জন প্রার্থীই জামানত হারাচ্ছেন। এক পৌরসভা ও ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪ হাজার ৬৪৬ জন।৬৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৮০ হাজার ৮১৪ টি। এর ১৫ শতাংশ ভোট হচ্ছে ১২ হাজার ১২২টি। যা পাননি এই ৫ জন চেয়ারম্যান প্রার্থী কেউ-ই।

জামানত বাজেয়াপ্ত হতে যাওয়া ৫ প্রার্থী তারা হলেন- আ:লীগ নেতা। জেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল (মোটারসাইকেল প্রতীক-১১ হাজার ৮শ ভোট), পাঁচবিবি উপজেলা আ:লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক (আনারস প্রতীক-১১ হাজার ৭শ ৪৭ ভোট), জেলা আ:লীগের সহ-সভাপতি জাহিদুল আলম বেনু (কৈ মাছ প্রতীক-৯ হাজার ১শ ৭০ ভোট), বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুসুম্বা ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (দোয়াত কলম প্রতীক-৪ হাজার ৬ ভোট) এবং পাঁচবিবি উপজেলা আ:লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী (টেলিফোন প্রতীক- ১ হাজার ৫শ ৭৬ ভোট)।

পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে এক নারী প্রার্থী সাবেকুন নাহার ওরফে শিখা ২৬ হাজার ৫শ ৯ ভোটের ব্যবধানে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রথমবার উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ৩৮ হাজার ৩শ ৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল শহীদ মন্ডল মোটারসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৮শ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের ১জন জামানত হারাচ্ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৮০ হাজার ৭শ ৩৮টি। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট ১২ হাজার ৭৩৮টি পাননি ১ প্রার্থী,তিনি হলেন মৌসুমী আকতার। এখানে রেবেকা সুলতানা ফুটবল প্রতীক নিয়ে ৩২ হাজার ৪শ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজিনারা টুনি বৈদ্যুতিক পাখা নিয়ে তিনি পেয়েছেন ১৯ হাজার ৯শ ৩ ভোট।
এম.এ.জলিল রানা,জয়পুরহাট:২৩ মে-২০২৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর