রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম

সিরাজগঞ্জে ফেন্সিডিল ও হেরোইনসহ দুই মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক / ২২১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১ জুন, ২০২৪

সিরাজগঞ্জ সদরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।

আটকরা হলো, লালমনিরহাট জেলা সদরের কাকেয়াটেপা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ নয়ন (৪১) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ফাজিলপুর ডাইংপাড়ার রফিকুল ইসলামের ছেলে আল মারুফ হোসেন ওরফে লিটন (২৫)। 

ডিবির ওসি জুলহাজ উদ্দীন জানান, শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোলচত্ত্বরের উত্তর পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি চলাকালে একটি বাস তল্লাশী করে ৩২০ বোতল ফেন্সিডিলসহ বাস চালক মোহাম্মদ নয়নকে আটক করা হয়। 

এছাড়াও সকাল সাড়ে ১০টার দিকে একই স্থানে  অপর একটি বাস তল্লাশী করে ১৭০ গ্রাম হেরোইনসহ বাসযাত্রী  আল মারুফ হোসেন ওরফে লিটনকে আটক করা হয়। 

এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর