শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তাড়াশবাসীর ভালোবাসা নিয়ে শাহজাদপুরে যাচ্ছেন কানুনগো আব্দুল হাকিম সিরাজগঞ্জের তাড়াশে সম্প্রতি মাদকের বিস্তার ও বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঝিনাইগাতীবাসীর সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ইউএনও আল-আমীন যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে পৌনে তিন কোটি টাকার টোল আদায়

অনলাইন ডেস্ক: / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। এতে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। ফলে গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে পৌনে তিন কোটি টাকা।

বুধবার (১২ জুন) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছন।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৪ হাজার ২৮০টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৩শ টাকা। আর সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১৪ হাজার ১২১টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদকে সামনে রেখে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেতু পারাপারে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেলক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর