সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন কোরবানি ঈদে পশুর চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন আঞ্জুমানে আহমদিয়া ট্রাস্ট; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** দিনাজপুরে এসএসএস-এর পক্ষ থেকে অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সদস্যকে আর্থিক অনুদান প্রদান সাইবার ট্রাইব্যুনালে মামলা: ‘চাউল পড়া’ দিয়ে চুরির অপবাদ

কোটা আন্দোলনের বিরুদ্ধে কাজিপুরে বিক্ষোভ মিছিল

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২৭৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

মুক্তিযোদ্ধা কোটা সংস্কার আন্দোলনের নামে বর্তমান চলমান আন্দোলনে ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, স্বাধীন দেশকে অচল করতে জনসাধারণকে জিম্মি এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহা-ষড়যন্ত্রের প্রতিবাদে কাজিপুরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জুরুল ইসলাম সিবন চাকলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি সরওয়ার্দী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম ভুলু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সুমন প্রমূখ। অনুষ্ঠান শেষে বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর