মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

সারিয়াকান্দিতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চেক বিতরণ

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

বগুড়া সারিয়াকান্দিতে ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,জন্মগত হৃদরোগ,স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ইত্যাদি দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের এককালীন সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় সারিয়াকান্দির আয়োজনে সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে চেক তুলে দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল,উপজেলা ভাইস চেয়ারম্যান লিখন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান কুলছুমা পারভীন শাপলাসহ গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা। উল্লেখ্য, বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ৩৮ জনের প্রত্যেকের মধ্যে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়া উপজেলা সমাজকল্যাণ কমিটি কর্তৃক দুই অসহায় ও দুঃস্থ রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে চার হাজার করে মোট আট হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়াও ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির মাধ্যামে উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মোঃ ছবের আলী সরকার এবং মোঃ রমজান মন্ডল ভিক্ষুকের মাঝে দোকান ঘর ও প্রয়োজনীয় মালামাল বাবদ জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর