সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

সব অর্জন আজ ধ্বংসলীলায় পরিণত : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক: / ২০৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেসব অর্জন বাংলাদেশকে প্রশংসিত করেছে, সম্মানিত করেছে, শেখ হাসিনার সেসব অর্জন আজ অগ্নিসন্ত্রাসের আক্রমণে ধ্বংসলীলায় পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ-জয় বাংলা আক্রান্ত, একাত্তরের মহা-বিজয় আজ আক্রান্ত। জাতির অর্জন মেট্রোরেল ধ্বংসলীলা, পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার রাজধানীর শ্যামলীতে সম্পা মার্কেট এলাকায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, যে সেতু ভবন পদ্মা সেতু করেছে, সে সেতু ভবন আক্রান্ত, দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে, বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে। পদ্মা সেতুর মাওয়া-জাজিরা প্রান্তে বারবার আগুন দেওয়ার চক্রান্ত হয়েছে, স্থানীয় জনগণ প্রতিরোধ করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশ ও অর্জন যখন আক্রান্ত হয়, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। মির্জা ফখরুল তাদের পক্ষে কথা বলেন। এর মাধ্যমে প্রমাণ হয়, তারা দেশের অর্জন চান না, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করেন না।

তিনি বলেন, আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারক-বাহক বিটিভিকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে কথা বলেন। আর কত ধ্বংস চান? মেট্রোরেল কীভাবে পোড়ানো হয়েছে। নতুন যন্ত্রপাতি আনার পরও এক বছরের আগে দুটি স্টেশন ঠিক হবে কি না, তা নিয়ে সংশয় আছে।

ওবায়দুল কাদের বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। দুর্যোগে শেখ হাসিনাই ঠিকানা। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। শেখ হাসিনার ডাকে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর