রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

কাজলকে কেন কটাক্ষ করলেন করণ জোহর?

অনলাইন ডেস্ক / ২১০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বলিউডে অন্যতম তারকা দম্পতি কাজল ও অজয় দেবগন। দাম্পত্য জীবনের এক যুগ পার করেছেন তারা। এক দিকে পেশাগত জীবন, অন্য দিকে পরিবার ও সন্তান।

সম্প্রতি করণ জোহর সঙ্গে এক সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে দাম্পত্যের কথা তুলে ধরলেন অভিনেত্রী আর এখানেই কটাক্ষ করে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন করণ। স্ত্রী হিসেবে কখনও নিরাপত্তাহীনতার অনুভূতি হয়নি বলে জানান এ অভিনেত্রী।
দু’জনের ব্যক্তিত্ব ভিন্ন হলেও জীবনের গুরুত্বপূর্ণ দিকগেলো স্পষ্ট তাদের কাছে। পরিবার তাদের কাছে সব সময় অগ্রাধিকার পায়। এ তারকা জুটির মাঝখানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে বিশ্বস্ততা। প্রথম থেকেই স্থির ছিল, একসঙ্গে তারা লম্বা জীবন কাটাবেন।

এই প্রসঙ্গে কাজল বললেন, ‘আমরা দু’জনেই কাজ করতে চেয়েছি। পাশাপাশি পারিবারিক জীবনে কোনও খামতি রাখতে চাইনি।’ কথার মাঝে করণ বলেন, ‘তোমাকেও সামলান অজয়। তুমি তো প্রেশার কুকার। যে কোনও সময় বিস্ফোরণ ঘটাতে পারো!’

এরপরে সাক্ষাৎকারে করণ জিজ্ঞেস করেন, ‘ইন্ডাস্ট্রিতে কার সঙ্গে রোম্যান্টিক ডেটে যেতে চাও?’ প্রশ্নের জবাবে কাজল বললেন, ‘আমার স্বামী! ওর সঙ্গে সময় কাটাতেই পারি না। আমি ওকে রোম্যান্টিক ডেটে নিয়ে যেতে চাই।’

ইন্ডাস্ট্রিতে সবথেকে আবেদনময়ী অভিনেতা কে? কর্ণের প্রশ্ন শুনে কাজল আবারও জানান, তার স্বামী। জবাব শুনে করণ বলেন, ‘ভাল হোক বা খারাপ! আমার স্বামী দেবতা!’ কাজল বলেন, ‘এ রকম কোনও ব্যাপার নেই। আমার ভাল লাগে অজয়কে। ওকেই সবচেয়ে আবেদনময়ী মনে হয় আমার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর