শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত 🎂 জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় আবেগাপ্লুত আবরার মুজাহিদ শাকিব, বললেন—‘তোমার মতো জীবনসঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া’

টিপু মুনশি ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

অনলাইন ডেস্ক: / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি, মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। তারা আগামী ৩০ দিন এসব হিসাবে কোন্র ধরনের লেনদেন করতে পরবেন না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

বিএফআইইউ’র নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনও হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ’র চিঠিতে বলা হয়েছে।

চিঠিতে টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি, মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর