মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

আওয়ামী লীগ আমলের সব বেসরকারি অস্ত্রের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক / ২৪৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া সব অস্ত্রের লাইসেন্স বাতিল ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে এই অস্ত্রগুলো নিকটস্থ থানায় জমা দিতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে, তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো এবং তাদেরকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর