শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করল তাড়াশ ডিগ্রি কলেজ ও জেলা ছাত্রদল প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া ও সমর্থন প্রত্যাশী

সারিয়াকান্দিতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ

পাভেল মিয়া,সারিয়াকান্দি,(বগুড়া) প্রতিনিধি: / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছে বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকাল ১১ টায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল রশিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বগুড়া জেলা কার্যালয়ের দূর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক রোকনুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী জাকিউল আলম ডুয়েল,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাদশা,দিলীপ কুমার সাহা, সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক পাভেল মিয়া, ফজলে রাব্বি প্রমুখ।

দুর্নীতি প্রতিরোধে আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত ছাতা, টিফিন বক্স, ওয়াটার পট, খাতা, স্কেল,পার্স ব্যাগ, কলমদানি,জ্যামিতি বক্স বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর