রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

ইস্টওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া হাউস ইস্টওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলা ও গনমাধ্যমকর্মীদের মারপিটের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারপুর্বক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ গনমাধ্যমকর্মীদের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের আহবায়ক শরিফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল কুদ্দুস, হারুন অর রশিদ খান হাসান, নুরুল ইসলাম বাবু, ফেরদৌস হাসান, ইসরাইল হোসেন বাবু, হীরকগুন, গাজী এস.এইচ ফিরোজী, আব্দুল মজিদ সরকার, স্বপন চন্দ্র দাস, দিলীপ কুমার গৌড়, দুলাল উদ্দিন, রাজ ও সাংবাদিক আব্দুস সামাদ সায়েম প্রমুখ।

বক্তারা ইস্টওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে মিডিয়া হাউজে হামলাকারীদের গ্রেফতারপুর্বক শাস্তির আওতায় আনতে হবে। দুর্বৃত্তরা ছাড় পেলে আবারো এ ধরনের ঘটনা ঘটতে পারে। সাংবাদিকদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের নিরাপত্তা প্রদানে অন্তবর্তী সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহন করার আহবান জানান। প্রতিবাদ সমাবেশে জেলা কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর