মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

উল্লাপাড়ায় পাট গুদামে আগুন দুই লাখ টাকার ক্ষতি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাটের গুদামে আগুন লেগে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। চার লাখ টাকা মুল্যের পাট আগুন থেকে রক্ষা করেছে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার ভোর ৫ টার দিকে সিগারেটের আগুন থেকে এ অগ্নকান্ডের সুত্রপাত হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া ফায়ার সার্ভিস ।

উপজেলার পেচোরপাড়া গ্রামের পাট ব্যবসায়ী আব্দুস সামাদ সরকার বলেন তিনি ও লতিফ সরকার গুদামঘরটি ভাড়া নিয়ে যৌথ ভাবে পাটের ব্যবসা করে আসছিলেন। গুদামটির মালিক কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের নুর ইসলাম। তিনি আরো বলেন আজ ভোর রাতে পাশের গুদামের একজন কর্মচারী গুদামটিতে আগুন লাগা দেখে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে সিগারেটের আগুন থেকে পাট গুদামে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে। এ আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তারা এবং চার লাখ টাকার পাট আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর