বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সলঙ্গায় গরু চুরি মামলায় ৫ জন আটক!পিকআপ গাড়ী উদ্ধার

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৩০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় গরু চুরি মামলায় একটি পিকআপ গাড়ী উদ্ধারসহ ৫ জনকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাতে থানার ঘুড়কা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামী,সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার উল্টাডাব (নানীরবাড়ী) গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে বাদশা মিয়া(২২), দিনাজপুর জেলার বিরগঞ্জ থানার নাগরগঞ্জ গ্রামের মানিক মিয়া’র ছেলে রাজু (২৮),ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার পুর্বসালকোনা গ্রামের মৃত জামালের ছেলে মোবারক হোসেন বাবু(১৯),বান্দরবান জেলার লামা থানার কালামিয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে বাবুল মিয়া (২২) ও মৃত আঃ রশিদের ছেলে বারেক (২২) কে আটক করা হয়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ কে.এম. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর