শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

সিরাজগঞ্জে হিরাঝিল ফ্লাওয়ার মিলের আপেল মার্কা পঁচা ও দুর্গন্ধযুক্ত আটা ময়দা বাজারজাত করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে হিরাঝিল ফ্লাওয়ার মিলের ১ নম্বর আপেল মার্কা পঁচা, দুর্গন্ধযুক্ত ও পোকামাকড় মিশ্রিত নিম্নমানের সাদা – লাল আটা ময়দা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এতে ক্রেতা সাধারণ নানাভাবে প্রতারিত হচ্ছে।

ভুক্তভোগী শহরের মাহমুদ পুর মহল্লার সোহেল রানা জানান, গতকাল প্রধান ডাকঘরের সামনে খালেক সাইফুল্লাহর দোকান থেকে হিরাঝিল ফ্লাওয়ার মিলের ১ নম্বর আপেল মার্কা ১০ কেজির আটার প্যাকেট ৪০০ টাকা দিয়ে কিনে বাড়িতে এনে প্যাকেট খুলে দেখি, পোকামাকড় মিশ্রিত নিম্নমানের আটা। পঁচা ও দুর্গন্ধ খাওয়ার অযোগ্য। পরে আজকে বৃহস্পতিবার সকালে ঐ দোকানে ফেরত দিয়ে আরেকটি প্যাকেট নিয়ে এসে দেখি এটিও একই অবস্থা।

নিম্নমানের পঁচা ও দুর্গন্ধযুক্ত আটা ময়দা ফেরত দিতে আসা গৃহিণী শাহনাজ বেগম, আ, রহিম, আফজাল হোসেন, লোকমান হোসেনসহ অনেকেই একই অভিযোগ করেছেন।

এ ব্যাপারে ঐ দোকানদার খালেক সাইফুল্লাহ বলেন, বেশ কয়েকদিন ধরে আমার নিকট থেকে হিরাঝিল ফ্লাওয়ার মিলের আটা ময়দা যারা কিনেছে তারা সবাই কম বেশি অভিযোগ করেন এবং ফেরত দিয়ে যায়। আমি মিলের কর্তৃপক্ষকে অবগত করেছি।

মিলের প্রোপ্রাইটর শিবলী বলেন, ইতোমধ্যে অভিযোগ পেয়েছি। এবং বাজার জাতকৃত নিম্নমানের আটা ময়দা ফেরত দিতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এমনটা হতে পারে। ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করার ইচ্ছে আমাদের নেই।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মনোয়ার হোসেন বলেন, বিষয়টি খুবই অন্যায়। সেই সাথে দ্রুত ব্যবস্হা নেবেন বলে আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর